ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৪:৪৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

তাপপ্রবাহ বুধবার থেকে কমতে পারে 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার

প্রচন্ড বাপদাহে পুড়ছে সারা দেশ। প্রচন্ড গরমে জনজীবন বিপন্ন। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী ১৯ জুন বুধবার থেকে কমতে পারে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও নওগাঁ অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বুধবার থেকেই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।